শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশের হার
spot_img
spot_img

ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশের হার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রথম ম্যাচে অসাধারণ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে তেমন প্রতিদ্বন্দ্বীতা করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কা বিপক্ষে ৭ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতার কারনে আর ম্যাচেই ফিরতে পারেনি রাল সবুজের বঘীনিরা।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আশানরুপ ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১০০ রানে অলআউট হয়েছে দলটি। লঙ্কান বোলারদের সম্মিলিত আক্রমণের সামনে এ দিন দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটাররা।

শুরুটা দেখেশুনেই করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ২৮ রান তোলে দলটি। ১৭ বলে ১৬ রান করে ফিরে যান রুবিয়া হায়দার। তারপর দলীয় ৫৩ রানে আরেক ওপেনার শামিমা সুলতানা ফিরে যান। ২৩ বলে ১৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন শামিমা। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। শামিমা এবং রুবিয়ার মতো বোল্ড হন সোবহানা মোস্তারি এবং নিগার সুলতানা জ্যোতিও।

সোবহানা ১৮ এবং গত ম্যাচের জয়ের নায়ক জ্যোতি ৭ রানে ফিরে যান। তারপর কেবল মুরশিদা খাতুনই (১৪) দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। এ ছাড়া কেউই ভালো করতে পারেননি। মাত্র ১৮.৩ ওভারে ইনিংস সমাপ্তি ঘটে বাংলাদেশের। শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন উদেশিকা প্রাবোধানি, সুগান্ধিকা কুমারি, ইনোকা রানাবিরা এবং কাভিশা দিলহারি।

লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৪৩ রান তোলে শ্রীলঙ্কা। ইনিংসের সপ্তম ওভারে ২৭ বলে ৩৩ রান করে রাবেয়া খানের বলে স্টাম্পিং হয়ে ফিরে যান চামারি আতাপাত্তু। লঙ্কান অধিনায়কের দুই ওভার পর ফিরে যান ভিসমি গুনারত্নেও (১২)।

এই ওপেনারকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন ফাহিমা খাতুন। তারপর নিলাকশি ডি সিলভাকেও (৪) লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেন ফাহিমা। তারপর অবশ্য আর উইকেট পায়নি বাংলাদেশ। হারশিতা সামাবিক্রমা ২৯ এবং কাভিশা দিলহারি ২০ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। ১৮.৩ ওভারে ইনিংস শেষ করেছে শ্রীলঙ্কাও। এই জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল শ্রীলঙ্কা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই,

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments