ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলমান করোনা পরিস্থিতিতে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সার্ভিস সচল ও রক্ষণাবেক্ষণে নিয়োজিত ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও কর্মচারিদের স্বাস্থ্য সুরক্ষায় ১২ হাজার ফেস মাস্ক প্রদান করেছে দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এডিএন টেলিকম লিমিটেড ও জিনিউ কর্পোরেশন, চায়না ।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার এর সম্মানে এই “করোনা প্রতিরোধক জরুরী স্বাস্থ্য নিরাপত্তা উপহার সামগ্রী” প্রদান করা হয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব জনাব মো: নূর-উর-রহমান গত রোববার বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে মাননীয় মন্ত্রীর পক্ষ থেকে এই উপহার সামগ্রী গ্রহণ করেন। ডাক ও টেলিযোগাযোগ সচিব,
ডিজিটাল সংযোগ সচল ও রক্ষণাবেক্ষণে নিয়োজিতদের স্বাস্থ্য সুরক্ষার এই উদ্যোগের জন্য, মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বারের পক্ষ থেকে এডিএনকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, এডিএন এর এই সহযোগিতা নিরবচ্ছিন্ন সংযোগ, সচল ও রক্ষণাবেক্ষণে নিয়োজিত আমাদের কর্মীদের আরো উৎসাহিত করবে। এডিএন গ্রুপ এর ভাইস চেয়ারম্যান জনাব জহির আহমেদ কোম্পানির পক্ষে মাস্ক সামগ্রী হস্তান্তর করেন। হস্তান্তর অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো: আজিজুল ইসলাম, যুগ্ন-সচিব মোখলেছুর রহমান, এডিএন এর এবং চীফ প্রজেক্ট অফিসার জনাব মো: আজহারুল হক চৌধুরী এবং এডিএন গ্রুপ এর হেড অফ ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন জনাব তানভির মো: হাফিজুল হক উপস্থিত ছিলেন।
daily sharebazar.com






























Recent Comments