রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাটাইগারদের অনুশীলনে প্রবেশ নিষেধ সাংবাদিকদের
spot_img
spot_img

টাইগারদের অনুশীলনে প্রবেশ নিষেধ সাংবাদিকদের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পুরোদমে শুরু বাংলাদেশ দলের এশিয়া কাপ প্রস্তুতি। চলবে ২৫ আগস্ট পর্যন্ত। মাঝে তিন দিনের বিশ্রাম পাবেন এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটাররা। এর মধ্যে চার দিন ক্রিকেটারদের এই অনুশীলন কাভার করতে পারবে না কোনো সংবাদমাধ্যম।

ছবি- বিসিবি

বিসিবি জানিয়েছে, ১৩, ১৪, ১৬ এবং ১৭ আগস্ট বাংলাদেশ দলের অনুশীলন দেখতে কোনো সংবাদমাধ্যম মাঠে প্রবেশ করতে পারবে না। এই কদিন ফটোসাংবাদিক ও ক্যামেরাপারসনরা অনুশীলনের আগে ১৫ মিনিটের জন্য ছবি আর ভিডিও নিতে পারবেন।

এই চার দিন চলবে খেলোয়াড়দের স্কিল ও ফিটনেস ক্যাম্প। বন্ধ থাকবে মিরপুর স্টেডিয়ামের মিডিয়া সেন্টার ও লাউঞ্জ। এই সময়ে নির্দিষ্ট কিছু অনুশীলন করবে বাংলাদেশ দল। দলের ভালো প্রস্তুতির স্বার্থে সংবাদমাধ্যমকে নিয়ম মানার অনুরোধ করেছে বিসিবি।

শ্রীলঙ্কা ও পাকিস্তানে অনুষ্ঠেয় এশিয়া কাপ শুরু হবে আগামী ৩০ আগস্ট। বাংলাদেশ দল ২৬ আগস্ট শ্রীলঙ্কার উদ্দেশে বিমানে উড়াল দেবে। গ্রুপ পর্বে বাংলাদেশ ক্যান্ডিতে প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর লাহোরে খেলবে আফগানিস্তানের বিপক্ষে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments