ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) ও ৭ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পষর্দের বৈঠকে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৪১ পয়সা।
সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২ টাকা ২৪ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২৮ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৪৯ পয়সা।
কোম্পানিটির পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল ১২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ আগামী ১০ আগস্ট, সোমবার নির্ধারণ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments