ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বড় প্রত্যাশা নিয়ে নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক শান্ত ওয়ানডে সিরিজটা জেতার ইচ্ছার কথা জানিয়েছিলেন। যদিও পরিসংখ্যান ছিল বাংলাদেশের বিপক্ষে। কিউইদের মাটিতে এর আগে ১৮টি ওয়ানডে খেলে সব কটিতেই হেরেছে বাংলাদেশ। ১৯তম ম্যাচে এসে প্রথম ওয়ানডে জয়ের দেখা পায় টাইগাররা। এতে তিন ম্যাচ সিরিজ শেষ হয়েছে ২-১ ব্যবধানে। প্রথম দুই ম্যাচেই হার দেখেছে বাংলাদেশ।

শনিবার নেপিয়ারে ম্যাকলিন পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে শরিফুল-সৌম্যদের বোলিং তোপে ৩১.৪ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ৯৮ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে বিজয়-শান্তদের ব্যাটে ১৫.১ ওভারে ৯ উইকেটের জয় তুলে নেয় সফরকারীরা।
সতীর্থদের পারফরম্যান্সে গর্বিত হলেও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে শান্ত মনে করিয়ে দিলেন, সিরিজ জিততেই এসেছিলেন তারা। শান্ত বলেন, ‘জিততে পেরে ভালো লাগছে। আমরা পরিকল্পনা আজ পুরোপুরি বাস্তবায়ন করতে পেরেছি। সবচেয়ে বড় কথা দল জিতেছে। ইতিহাস চিন্তা করলে অবশ্যই গর্বের ব্যাপার। তবে আমাকে জিজ্ঞাসা করলে বলব, সিরিজ জিততে এসেছিলাম। এটা আমি মিন (সত্যিই জিততে চেয়েছিলেন) করেই বলেছিলাম।
দুর্ভাগ্যকেও খানিকটা দুষলেন নাজমুল, ‘প্রথম ম্যাচে একটু দুর্ভাগা ছিলাম, বৃষ্টির কারণে বোলিং অপশন শেষ হয়ে গিয়েছিল। অবশ্যই জিততে পেরে খুশি, তবে সিরিজ জিততে পারলে আরও ভালো লাগত।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments