রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলা২৭ বছরের আক্ষেপ ঘোচাতে নামছে উইন্ডিজ
spot_img
spot_img

২৭ বছরের আক্ষেপ ঘোচাতে নামছে উইন্ডিজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ১৯৯৭ সালের ফেব্রুয়ারির পর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট জিততে পারেনি উইন্ডিজ। প্রতিভাবান ও অদম্য সাহসী ক্যারিবিয়ান এ প্রজন্ম কি পারবে সে আক্ষেপ দূর করতে?

সেই মিশনে ক্রেইগ ব্র্যাথওয়েটের নেতৃত্বে বুধবার ভোরে অ্যাডিলেডে নামছে উইন্ডিজ। তবে কাজটা মোটেও সহজ হবে না। প্যাট কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া রয়েছে দুরন্ত ছন্দে। বিশ্বকাপজয়ী অসিরা মাত্রই হোয়াইটওয়াশ করেছে পাকিস্তানকে।

গত ১৩ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার দুই টেস্টের সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে উইন্ডিজ। স্বাগতিক অস্ট্রেলিয়ার শক্তি ও দাপট সম্পর্কে সবাই জ্ঞাত। ২০২২ সালের নভেম্বরের উইন্ডিজের মুখোমুখি হওয়া অসিদের সেই টেস্টের একাদশে মাত্র দুটি পরিবর্তন আসতে পারে। অবসর নেওয়া ডেভিড ওয়ার্নারের জায়গায় দলে ঢুকছেন ক্যামেরন গ্রিন। তবে ওপেন করবেন স্টিভ স্মিথ। অ্যাশেজের সময় দলে ফেরা মিচেল মার্শও নিজের জায়গা পাকা করে ফেলেছেন।

উইন্ডিজ দলে ১৩ মাস আগের সেই টেস্টের আছেন মাত্র ৫ জন। তাদের স্কোয়াডে অভিষেকের অপেক্ষায় থাকা ৭ জন রয়েছেন। গত এক বছরে উইন্ডিজ টেস্ট খেলেছে মাত্র ৬টি। জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে সেই টেস্টগুলোর মাত্র ১টি জিতেছে তারা। নবীন সেই ৭ জনের মধ্যে কেউ যদি মিরাকল কিছু করতে পারেন, তবেই ২৭ বছরের আক্ষেপ ঘোচাতে পারে ক্যারিবীয়দের। না হলে ২৮ বছরের আক্ষেপ নিয়ে কয়েক দিন আগে নামা পাকিস্তানের মতো হোয়াইটওয়াশ হতে হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments