ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সিকিউরিটিজ আইন ভঙ্গ করেছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি)। আইন ভঙ্গের কারণে প্রতিষ্ঠানটিকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার বিএসইসির ৭৩৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তথ্যমতে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কর্তৃক আইডিএলসি ফাইন্যান্সের রাইট শেয়ার বিনিয়োগকারীদের স্বাক্ষর ব্যতিত রিনান্সিয়েশন করে আইডিএলসির নিজস্ব পোর্টফলিও অ্যাকাউন্ডে ক্রয় করে ফর্ম বি অ্যান্ড সি অব রাইট অফার ডকুমেন্ট (আরওডি) অ্যাজ ভেটেড বাই দ্যা কমিশন অ্যান্ড পাবলিশড আন্ডার কন্ডিশন নং ৩ অব দ্যা কমিশনস লেটার নং বিএসইসি/সিআই/আরআই-১০৪/২০১৫/৬৬৮ ডেটেড নভেম্বর ২২, ২০১৬ ইস্যুড আন্ডার ২সিসি অব সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ ভঙ্গ করেছে।
উক্ত সিকিউরিটিজ আইন লংঘনের জন্য কমিশন আইসিবিকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম
























Recent Comments