বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইরাক-সিরিয়ায় মার্কিন হামলার ঘটনায় যা বলছে চীন
spot_img
spot_img

ইরাক-সিরিয়ায় মার্কিন হামলার ঘটনায় যা বলছে চীন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সিরিয়া ও ইরাকে সাম্প্রতিক মার্কিন হামলার বিষয়ে চীন সোমবার (৫ ফেব্রুয়ারি) বলেছে, তারা জাতিসংঘের সনদ ও অন্যান্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এমন যেকোনো পদক্ষেপের বিরোধিতা করে। খবর আনাদোলু এজেন্সির।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সাংবাদিকদের বলেন, বেইজিং ‘জাতিসংঘের সনদ লঙ্ঘন করে ও অন্যান্য দেশের আঞ্চলিক সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘন করে এমন যেকোনো পদক্ষেপের বিরোধিতা করে।

জর্ডানে ড্রোন হামলায় তিনজন মার্কিন সেনা নিহত হওয়ার পর গত শুক্রবার ইরাক ও সিরিয়ায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে মার্কিন বিমান হামলার ঘটনা বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ওয়াং এমন মন্তব্য করেন।

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় বেশ কয়েকজন বেসামরিক এবং সরকারি সেনা নিহত ও আহত হয়েছে।

ইরাক সরকার জানিয়েছে, মার্কিন হামলায় কমপক্ষে ১৬ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। এ ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে বাগদাদ।

ওয়াং বলেন, ‘মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল ও সংবেদনশীল। চীন জড়িত সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার, শান্ত ও সংযম বজায় রাখার এবং আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়তে বা এমনকি নিয়ন্ত্রণ হারানো এড়াতে আহ্বান জানাচ্ছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments