ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৭ আগস্ট, বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৮১ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৪১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সানলাইফ ইন্সুরেন্স। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৬০ পয়সা বা ৬.৭৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৭২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছেদেশ গার্মেন্টস। আজ কোম্পানিটির দর ৮ টাকা ৯০ পয়সা বা ৫.৭৫ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কেডিএস এক্সেসরিস, সুরিদ ইন্ডাস্ট্রিজ, শমরিতা হসপিটাল, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, লাফার্জহোলসিম বাংলাদেশ এবং প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments