ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৩ জুলাই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে লিব্রা ইনফিউশনস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ৬৪ টাকা ৩০ পয়সা বা ৭.৫০ শতাংশ। কোম্পানিটি ৯৪২ বারে ২৭ হাজার ১৫ টি শেয়ার সর্বশেষ ৯২২ টাকা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ক্যাবলস। আজ কোম্পানিটির দর বেড়েছে ১৩ টাকা ৬০পয়সা বা ৭.১৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২০৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল টিউবস। আজ শেয়ারটির দর ৩ টাকা ৫০ পয়সা বা ৪.২৬ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সানলাইফ ইন্সুরেন্স, ফাইন ফুডস, বার্জার পেইন্টস, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, নিটল ইন্সুরেন্স, এস.এস. স্টিল এবং সোনার বাংলা ইন্সুরেন্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

































Recent Comments