ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ১৯ নভেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ১৩ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে লাভেলো আইসক্রিমের আজ ১১ কোটি ৬৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ৯ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বেক্সিমকো ফার্মা।
এছাড়া আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- আইসিবি, ইস্টার্ন ব্যাংক, ফাইন ফুডস, অগ্নি সিস্টেমস, সোনালী আঁশ, ফারইস্ট নিটিং এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments