সোমবার, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedআনচেলত্তিকে স্বাগত জানালেন ব্রাজিল ফুটবলের নতুন প্রেসিডেন্ট দাউদ
spot_img
spot_img

আনচেলত্তিকে স্বাগত জানালেন ব্রাজিল ফুটবলের নতুন প্রেসিডেন্ট দাউদ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ব্রাজিল ফুটবলে কার্লো আনচেলত্তি ও সামির দাউদ অধ্যায়ের শুরু হলো। রোববার ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট হিসেবে সামির দাউদ নির্বাচিত হয়েছেন। এডনাল্ডো রদ্রিগুয়েজকে অপসারণ করেছেন ব্রাজিলের আদালত।

সোমবার আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় ফুটবল দলের হেড কোচের দায়িত্ব নিয়েছেন ডন কার্লো। রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচের পর গতকাল ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দিয়ে রাতেই রিও ডি জেনেইরোতে পৌঁছান তিনি। তার সঙ্গে ছিলেন সিবিএফের পরিচালক রদ্রিগো কায়তানো।

এরপর আনচেলত্তিকে স্বাগত জানান নতুন সিবিএফ প্রেসিডেন্ট দাউদ। তিনি জানান তার বোর্ড ব্রাজিলের ফুটলের উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে, ‘আমরা সিবিএফে নতুন যুগের সূচনা করছি। আমাদের প্রশাসন নতুন ধারণা নিয়ে ফুটবলের উন্নয়ন এগিয়ে নিতে কাজ করবে।

সামির দাউদ সিবিএফ নির্বাচনে একনিষ্ঠ সমর্থন পেয়েছেন। তিনি সম্ভাব্য ১৪৩ ভোটের মধ্যে ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ব্রাজিলের ক্লাবগুলো তাকে সমর্থন দেওয়ায় অন্য প্রার্থীরা ঢোপে টিকতে পারেননি। সামির দাউদ পেশায় একজন চিকিৎসক ও ব্যবসায়ী। তারা বাবা ব্রাজিলের ফুটবল সংগঠক ছিলেন। বাবার পরে সামির ক্রীড়া সংগঠক হিসেবে কাজ শুরু করেন এবং ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েই এখন কার্লো আনচেলত্তির দল ঘোষণা করতে হবে। ব্রাজিলের সংবাদ মাধ্যমের মতে, বাংলাদেশ সময় সোমবার রাত ১২টায় আনচেলত্তি প্রথমবার ব্রাজিলের দল ঘোষণা করতে পারেন। আগামী ৬ জুন সকাল ৫টায় ইকুয়েডর ও ১১ জুন সকাল ১১টায় প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments