শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআবেগের জায়গা নেই: বিশ্বকাপ দলে যাকে প্রয়োজন সেই থাকবে
spot_img
spot_img

আবেগের জায়গা নেই: বিশ্বকাপ দলে যাকে প্রয়োজন সেই থাকবে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কয়েকমাস আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেয়া হয়েছিল মাহমুদউল্লাহকে। কারণ হিসেবে বলা হয়েছিল তরুণদের তৈরি করতেই নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত। এ নিয়ে জলঘোলাও হয়েছে অনেক। এর কয়েকদিন পর আয়ারল্যান্ডের মাটিতে আবারও ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। যথারীতি এবারও বাংলাদেশ দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহর। সামনেই ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে পুর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। দলটির প্রস্তুতি ক্যাম্পেও নেই মাহমুদউল্লাহ।

অভিজ্ঞ এই ক্রিকেটারকে নিয়ে সুজন বলেন, ‘এটা বাংলাদেশ ক্রিকেট দল, আবেগের কোনো জায়গা না। এখানে পারফরম্যান্স এবং যাকে প্রয়োজন হয় আমি তাকেই খেলাবো। এমনকি মাশরাফীকে প্রয়োজন হলে তাকেও খেলাবো। এতে কোনো সমস্যা নেই। কিন্তু এটার জন্য বিসিবি তো লোক রেখেছে। আর তারা বেতনভুক্ত। মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার ও আবদুর রাজ্জাক এবং কোচরা বেতনভুক্ত। এটা তাদের সিদ্ধান্ত। বিসিবি প্রেসিডেন্ট কিংবা অন্য কেউ বা আমার সিদ্ধান্ত না। তারা তাদের কাজ করুক। আর আমাদেরও আস্থা রাখতে হবে নির্বাচক ও ম্যানেজমেন্টর ওপর, তারা যেটা চাইবে সেটা সবচেয়ে ভালোটা চাইবে।’

নেতৃত্ব ছাড়ার পর টি-টোয়েন্টি দল থেকে জায়গা হারিয়েছেন মাহমুদউল্লাহ। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ঘরের মাঠ চলমান ইংল্যান্ড সিরিজ। কোথাও জায়গা হয়নি তার। বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে তার ওয়ানডে ক্রিকেটের পারফরম্যান্স নিয়ে। রানে থাকলেও স্ট্রাইক রেটের প্রত্যাশা মেটাতে পারছে না তার ফিনিশার ভূমিকার। মাহমুদউল্লাহর ব্যাটিং-ফিল্ডিংয়ে যে বয়সের ছাপ পড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। এক সময় বাংলাদেশের লোয়ার অর্ডারের ভরসা ছিলেন মাহমুদউল্লাহ। দলের বিপর্যয়ে হাল ধরতেন আবার কখনও ম্যাচ বের করে নিয়ে বাংলাদেশকে আনন্দে ভাসাতেন। অথচ সেই মাহমুদউল্লাহই যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় অবশ্য তিনে রয়েছেন তিনি।

এই সময়ে ৩৬ ম্যাচে ৯৭৪ রান করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। প্রায় চল্লিশ গড়ে রান তোলা মাহমুদউল্লাহর স্ট্রাইক রেট ৭৪.০১। মাহমুদউল্লাহ যেখানে ব্যাটিং করেন সেখানে এমন স্ট্রাইক রেট খানিকটা বেমানানই বটে। দ্রুত রান তুলতে না পারায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে ৩৭ বছর বয়সি এই ব্যাটারকে।

সুজন আরও বলেন, ‘তাদের (সিনিয়রদের) বিদায়টা যেন সম্মানের হয়, তা বোর্ডের সবায় চায়। কিন্তু অবস্থা যদি এমন হয় যখন তারা না বুঝে, তখন আমাদেরও কিছু করার থাকে না। এ সময় একটা কঠিন জায়গায় দাঁড়াতে হয়।’

মাসখানেক আগে বাংলাদেশের বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ জায়গা পাবেন না বলে মন্তব্য করেছিলেন সুজন। সেই সময় তিনি বলেছিলেন, ‘(মাহমুদউল্লাহ) রিয়াদ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার অবশ্যই। বাংলাদেশ দলকে সে অনেক ম্যাচ জিতিয়েছে। কিন্তু যদি আমি সত্যি বলি, যেহেতু ও জাতীয় দলে নেই, আমি যেভাবে দেখছি, রিয়াদকে আমি বিশ্বকাপে দেখছি না। কারণ যদি তাকে বিশ্বকাপে দেখতাম এই সিরিজগুলোতে থাকতো।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments