বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প
spot_img
spot_img

ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইন্দোনেশিয়ার পাপুয়া উপকূলে ৬.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনো সুনামি সতর্কতাও নেই।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য মতে, মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৮টা ২৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি রেকর্ড করা হয়।

এর কেন্দ্রস্থল ছিল ইন্দোনেশিয়ার উপকূলীয় জনবহুল শহর আবেপুরা থেকে ১৯৪ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পের পর প্রাথমিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র কোনো সুনামি সতর্কতা জারি করেনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments