মঙ্গলবার, ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাক্যাসেমিরোর লাল কার্ডের ম্যাচেও জয় পেলো ম্যানইউ
spot_img
spot_img

ক্যাসেমিরোর লাল কার্ডের ম্যাচেও জয় পেলো ম্যানইউ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শনিবার (৪ ফেব্রুয়ারি) ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে পরাজিত করে টেবিলের তৃতীয় স্থান মজবুত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের পক্ষে গোল দুটি করেন ব্রুনো ফার্নান্দেজ ও রাশফোর্ড।

ম্যাচের ৭ মিনিটে ভিএআর’র সুবাদে পেনাল্টি উপহার পায় ইউনাইটেড। মার্কাস রাশফোর্ডের ক্রস হাতে লাগিয়ে ইউনাইটেডকে পেনাল্টি উপহার দেন ইংলিশ মিডফিল্ডার উইল হিউজেস। ঠান্ডা মাথায় স্পট কিক থেকে বল জালে জড়িয়ে ইউনাইটেডকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেজ। লুক শ’র ক্রস থেকে ব্যবধান দ্বিগুন করেন রাশফোর্ড।

ম্যাচের ৭০ মিনিটে উইল হিউজেসের গলা জড়িয়ে ধরলে লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। ৭৬ মিনিটে জেফ শুলুপের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল সফরকারীরা। কিন্তু শেষ পর্যন্ত আর কোন অঘটন ঘটেনি। ২০১৭ সালের পর এনিয়ে ওল্ড ট্র্র্যাফোর্ডে ইউনাইটেড টানা ষষ্ঠ লিগ ম্যাচে জয় তুলে নিল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments