শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরচুলের জট ছাড়াতে করণীয়
spot_img
spot_img

চুলের জট ছাড়াতে করণীয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অনেকেই চুলের জট নিয়ে বেশ বিরক্ত। লম্বা চুলের ক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হয় অনেককে। তবে খুব সহজে ঘরোয়া উপায়ে জট ছড়াতে যা করতে হবে।

চুলের জট এড়াতে কন্ডিশনার ব্যবহার করতে পারেন। তবে কন্ডিশনার লাগানোর সময় কয়েকটি জিনিস খেয়াল করতে হবে। ভেজা চুলে কন্ডিশনার শুধুমাত্র চুলের ওপরের অংশে লাগাতে হবে। লাগানোর পর চুল ভালো করে ধুয়ে ফেলতে হবে।

চুল শুষ্ক থাকলে জট বেশি হয়। তাই জট এড়াতে নিয়মিত চুলে তেল দিতে হবে। চুলে নিতে পারেন স্টিম বাথ। নারকেল তেল ছাড়াও অলিভ অয়েল, ক্যাস্টার অয়েল, বাদাম তেল চুলের পক্ষে খুবই ভালো।

চুলের জট ছাড়াতে আঙুলের চেয়ে ভালো আর কিছু হয় না। তবে জটের সমস্যা মাত্রাতিরিক্ত বেড়ে গেলে বড় দাঁড়ের চিরুনি ব্যবহার করতে হবে।

চুলে জট থাকলে ভুলেও আগে গোড়া থেকে আঁচড়াবেন না। চুলের ডগা থেকে অল্প অল্প করে চুল নিয়ে আঁচড়ে যান। এতে চুলের জট সহজে ছাড়বে।

সাধারণত চুলের ডগা থেকেই জট পাকায়। ফলে ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে একবার চুলের ডগা ছাঁটা জরুরি। এতে চুল আরও সতেজ হয়।

খসখসে তোয়ালে দিয়ে চুল মোছা ঠিক নয়। মাইক্রোফাইবারের তোয়ালে খুবই উপকারি তা ব্যবহার করতে পারেন। এই ধরনের ফাইবার চুলের থেকে নরম হয়। আবার তাড়াতাড়ি পানি শুষে নেয়। তবে চুল ভালো রাখতে নরম সুতির গামছার জুড়ি মেলা ভার।

চুল বিনুনি করে রাখলে জটের সমস্যা কম হয়। তেল মেখেও চুল বিনুনি করে রাখতে পারেন। এছাড়াও সুতির চেয়ে সিল্কের বালিশের কভারে শুয়ে দেখতে পারেন, এতে চুলের জট কম হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments