বুধবার, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদঢাকা সিটি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বিএসইসির বিনিয়োগ শিক্ষা প্রশিক্ষণ
spot_img
spot_img

ঢাকা সিটি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বিএসইসির বিনিয়োগ শিক্ষা প্রশিক্ষণ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে আর্থিক সাক্ষরতা (ফিন্যান্সিয়াল লিটারেসি) বৃদ্ধি এবং বিনিয়োগকারী ও সম্ভাব্য বিনিয়োগকারীদের সচেতন ও দক্ষ করে তুলতে দিনব্যাপী ‘প্রাথমিক বিনিয়োগ শিক্ষা (Financial Literacy)’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১ জুলাই) ঢাকার আগারগাঁওয়ে বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ঢাকা সিটি কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রায় ১০০ জন শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিএসইসির নির্বাহী পরিচালক মীর মোশাররফ হোসেন চৌধুরী।

প্রশিক্ষণে বিএসইসির পরিচালক শেখ মাহবুব উল রহমান ‘Fundamentals of Financial Literacy’, অতিরিক্ত পরিচালক মো. লুৎফুল কবির ‘Investment Risk and Investor’s Protection’ এবং বিএসইসির কমিশনার মো. নাজিব আল তারিক, সিএফএ, এফসিএমএ ‘Financial Planning’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের পুঁজিবাজারে বিনিয়োগের মৌলিক ধারণা, বিনিয়োগ ঝুঁকি ও ঝুঁকি ব্যবস্থাপনা, বিনিয়োগকারীর অধিকার ও সুরক্ষা, ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা, দীর্ঘমেয়াদি বিনিয়োগ কৌশল এবং সচেতন বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

এ সময় প্রশ্নোত্তর পর্বে শিক্ষক ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেন এবং বিনিয়োগ-সংক্রান্ত বিভিন্ন বাস্তবধর্মী বিষয়ে মতবিনিময় করেন।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বিএসইসির কমিশনার নাজিব আল তারিক, সিএফএ, এফসিএমএ সমাপনী বক্তব্য দেন। পরে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

বিএসইসি জানিয়েছে, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য ভবিষ্যতেও এ ধরনের বিনিয়োগ শিক্ষা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments