বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরত্বকের যত্নে বালিশের ব্যবহারে সতর্কতা
spot_img
spot_img

ত্বকের যত্নে বালিশের ব্যবহারে সতর্কতা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অসময়ে অনেকেরই ত্বকে বলিরেখা পড়ে। সাধারনত ত্বকের পরিচর্যার অভাবে এমনটা হয়ে থাকে। ত্বকের যত্নে রুপচর্চার, খাবার নিয়ন্ত্রন ও পরিস্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি লক্ষ্য রাখতে হবে ঘুমের সময় বালিশ ব্যবহারের দিকে। ত্বকের যত্ন নিতে হলে বালিশের ব্যবহারে হতে হবে সতর্ক।

বালিশে যেদিকে মুখ গুঁজে ঘুমান হয় সেদিকে মুখের রক্তচাপ বাড়তে থাকে। সেই চাপে মুখে বলিরেখা পড়তে পারে। যারা বেশির ভাগ সময় বালিশে মুখের কোন একটি বিশেষ দিক রেখে ঘুমান, সেদিকে বয়সের ছাপ বেশি পড়তে থাকে। এতে কমতে থাকে উজ্জ্বলতাও।

বালিশে মুখ গুঁজে ঘুমালে বা পাশ ফিরে শোওয়ার সময়ে মুখের যে অংশটি বালিশের সংস্পর্শে থাকে সেই অংশ ধীরে ধীরে শুকিয়ে যেতে পারে। বালিশে থাকা ব্যাক্টেরিয়া মুখের ওই অংশে বাসা বাঁধতে পারে। এক্ষেত্রেও মুখের উজ্জ্বলতা কমে যায়।

তাই চিত হয়ে বা সোজা হয়ে ঘুমানো সবচেয়ে ভালো। বালিশ নিয়ে যদি শুতেই হয় তাহলে এই ভঙ্গিতে শুলেই ভালো। এই ভঙ্গিতে শুলে ত্বকের সব গ্রন্থি অক্সিজেন পায়। তাছাড়া রক্তসঞ্চালনও ভালো হয়। এভাবে ঘুমালে ত্বকে দাগছোপ পড়ে না। বালিশের তেল বা অন্যান্য ময়লাও ত্বকে লাগে না। ত্বকে চুলকানির ঝুঁকিও কম হয়। তাই ত্বকের যত্ন নিতে হলে বালিশের ব্যবহারে সতর্ক হতে হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments