বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়দেশজুড়ে করোনায় গত ২৪ ঘণ্টায় আরো ৪১ জনের মৃত্যু, শনাক্ত ৩৩৬০ জন
spot_img
spot_img

দেশজুড়ে করোনায় গত ২৪ ঘণ্টায় আরো ৪১ জনের মৃত্যু, শনাক্ত ৩৩৬০ জন

ডেইলী শেয়ারবাজার ডেস্ক:

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩ হাজার ৩৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৩৮ জনে।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলাতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৫ হাজার ৬৩২ টি।

প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments