রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাফুটবল সম্রাটের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে: ব্রাজিল সরকার
spot_img
spot_img

ফুটবল সম্রাটের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে: ব্রাজিল সরকার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মায়া ত্যাগ করে করে পরলোকে পাড়ি জমিয়েছেন ফুটবল সম্রাট পেলে। ব্রাজিলের এই কিংবদন্তির বিদায় মানতে পারছেন না তার দেশের মানুষই। তাদের কাছে যেন এখনও বিশ্বাসই হচ্ছে না যে তাদের ‘কালোমানিক’ মারা গেছেন।

দীর্ঘদিন লড়াই করেছেন মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে। শেষমেশ আর পারলেন না।ফুটবল সম্রাটের মৃত্যুতে ব্রাজিলের সরকার তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। লাতিন দেশটির সাধারণ জনগণও ক্রিসমাসের ছুটি না কাটিয়েই পেলেকে শেষবারের মতো বিদায় জানাতে শুরু করেছেন সাও পাওলোতে।

পেলের মৃত্যুর খবর শোনার পর থেকেই সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের সামনে ভিড় করেন ভক্ত-সমর্থকরা। কিংবদন্তির মৃত্যুতে ব্রাজিলে নেমে এসেছে শোকের ছায়া। দেশের এমন এক শোকাহত সময়ে কেউই দেশ ছেড়ে ছুটি কাটাতে বাইরে যাচ্ছেন না। বরং অন্য শহর থেকে সবাই ছুটছে সাও পালোর দিকে।

পেলের শেষকৃত্যের অনুষ্ঠান হবে তার ফুটবলের শুরু ও বেড়ে ওঠার ক্লাব সান্তোসের মাঠেই। সান্তোসের মাঠে পেলের শেষকৃত্য আয়োজন চলবে দুইদিনব্যাপী। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে,

সমাহিত করার আগে ৩ জানুয়ারি সান্তোসের রাস্তায় পেলেকে নিয়ে ‘প্যারেড’ হবে। এরপর তাকে নিয়ে যাওয়া হবে বাড়িতে। তার মা ডোনা সেলেস্তের কাছে। শতবর্ষী পেলের মা এখনও বেঁচে আছেন। তবে শয্যাশয়ী। ছেলেকে শেষবার দেখবেন তিনি।

শেষকৃত্য কার্যক্রম শেষ হওয়ার পর মরদেহ সমাহিত করা হবে সান্তোসের সিমেট্রি মেমোরিয়াল নেক্রোপোল ইকুমেনিকায়। ফুটবল সম্রাটকে সমাহিত করার সময় শুধুমাত্র তার পরিবারের সদস্যরাই উপস্থিত থাকবেন সেখানে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments