সোমবার, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবাজার মূলধন বেড়েছে দুই লাখ ৫২ হাজার কোটি টাকা
spot_img
spot_img

বাজার মূলধন বেড়েছে দুই লাখ ৫২ হাজার কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহ পুঁজিবাজারের সূচক উত্থানে থাকলেও গেল সপ্তাহে পতনে শেষ হয়েছে লেনদেন। সপ্তাহজুড়ে পুঁজিবাজারে কমেছে সব সূচক। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন। অধিকাংশ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। তবে বাজার মূলধন বেড়েছে দুই লাখ ৫২ হাজার কোটি টাকা।

বাজার বিশ্লেষণের তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ২১ হাজার ৬৭৬ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ৬৯২ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭৩ হাজার ৯৩৯ কোটি ৫৮ লাখ ০৭ হাজার ৫৪১ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে দুই লাখ ৫২ হাজার ২৬৩ কোটি ১২ লাখ ৪৪ হাজার ৮৪৯ টাকা।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ৮৩২ কোটি ৯২ লাখ ২৫ হাজার ৪২৯ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ২৭৮ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৪৯৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে ৪৪৫ কোটি ২৫ লাখ ৫৫ হাজার ০৬৯ টাকা কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭২.২৬ পয়েন্ট বা ১.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৯৪.২৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২৩.৭৮ পয়েন্ট বা ১.৬৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫৩.৫১ পয়েন্ট বা ২.২৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪১৯.৭০ পয়েন্টে এবং দুই হাজার ৩০৮.০৬ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০১টির বা ২৬.২৩ শতাংশের, কমেছে ১১৮টির বা ৩০.৬৫ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৬৬টির বা ৪৩.১২ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৩ কোটি ১৭ লাখ ৯৯ হাজার ৪৪৭ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮৯ কোটি ১৯ লাখ ৯১ হাজার ৪২৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৬ কোটি ০১ লাখ ৯১ হাজার ৯৭৮ টাকা কমেছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২১.৬৯ পয়েন্ট বা ১.১৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ১১০.৯১ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৩৫.০১ পয়েন্ট বা ১.১৬ শতাংশ, ডিএসই-৩০ সূচক ৮৫.০৪ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ, ডিএসই-৫০ সূচক ২৬.৮৪ পয়েন্ট বা ১.৯১ শতাংশ এবং সিএসআই সূচক ২৪.৮৬ পয়েন্ট বা ১.৯৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৪৫৪.১৬ পয়েন্টে, ১৩ হাজার ৩৭৯.৩১ পয়েন্টে, এক হাজার ৩৭৬.৭৭ পয়েন্টে এবং এক হাজার ২৩০.৮২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭১টির বা ২২.৬৮ শতাংশের দর বেড়েছে, ১০৮টির বা ৩৪.৫০ শতাংশের কমেছে এবং ১৩৪টির বা ৪২.৮২ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments