২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অল্প কিছুক্ষণের মধ্যে জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বিশেষ বৈঠকে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেন।
এটি দেশের ৪৯তম, আওয়ামী লীগ সরকারের ২০তম এবং বর্তমান অর্থমন্ত্রীর দ্বিতীয় বাজেট। আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেটে করোনা ভাইরাস পরবর্তী অর্থনীতি মোকাবিলায় নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটি গতানুগতিক বাজেট নয়। এটিকে বলা হচ্ছে অর্থনৈতিক উত্তরণের বাজেট। চলতি অর্থবছরের মূল বাজেট ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এবার বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা হচ্ছে বলে জানা গেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম


























Recent Comments