ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৮ জুলাই, সোমবার বোর্ড সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, ইস্টল্যান্ড ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এবং অগ্রণী ইন্সুরেন্স লিমিটেড।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২০ জুলাই বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস সংক্রান্ত আলোচনা করা হবে।
ইস্টল্যান্ড ইন্সুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৪ জুলাই বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস সংক্রান্ত আলোচনা করা হবে।
অগ্রণী ইন্সুরেন্স লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৩ জুলাই দুপুরে ১২ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস সংক্রান্ত আলোচনা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

































Recent Comments