শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনশুভ দিনের ঘোষণা দিলেন অনন্যা-সুকান্ত
spot_img
spot_img

শুভ দিনের ঘোষণা দিলেন অনন্যা-সুকান্ত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই চর্চায় থাকেন টালিপাড়ার জনপ্রিয় মুখ অনন্যা গুহ। সেই স্কুলে পড়ার সময় থেকেই অভিনয়ে হাতেখড়ি। নায়িকা চরিত্রে কাজ না করলেও পার্শ্বচরিত্র দিয়েই জয় করেছেন দর্শকদের মন। এছাড়া ইউটিউব চ্যানেলও তিনি বেশ জনপ্রিয়। আর প্রেমিক সুকান্ত কুণ্ডুর সঙ্গে মাখোমাখো রসায়ন তো আছেই।

সামাজিক মাধ্যমে চোখ রাখলেই এই যুগলের একের পর এক ভিডিও নজর কাড়ে সকলের। নিত্যদিনের ভ্লগে উঠে আসে তাদের জীবনের নানা মুহূর্ত। ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু। অনন্যা ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও কাজ করেছেন। বর্তমানে মিত্তির বাড়িতেও দেখা যাচ্ছে অনন্যাকে।

এদিকে মাত্র কয়েকদিন আগেই পাহাড়ে গিয়ে আংটি বদল করেছিলেন তারা। খুব ছোট বয়সেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অনন্যা। আর তার প্রেমিক বর সুকান্ত পেশায় একজন ইঞ্জিনিয়র, সঙ্গে জনপ্রিয় ইউটিউবার।

সম্প্রতি সামনে এল একটি কার্ড। যে কার্ড নিয়ে তৈরি হয়েছে নানা রকম জল্পনার। বিয়ে না এনগেজমেন্ট, কোনটি করছেন তারা?

সোশ্যাল মিডিয়ায় অনন্যা আর সুকান্তই তাদের এনগেজমেন্টের আমন্ত্রণপত্র শেয়ার করে নিলেন। আর বললেন, হ্যাঁ আপাতত বিয়ে নয়, এনগেজমেন্ট পার্টি রাখছেন তারা। ইতিমধ্যেই পোশাক, বিয়ের আংটি সমস্ত কিছু কেনা হয়ে গিয়েছে।

ফেব্রুয়ারিতে বাগদান হবে জানালেও, তারিখ সামনে আনেননি এই তারকা জুটি। শুধু সুকান্তকে ভিডিওতে বলতে শোনা যায়, ফেব্রুয়ারি মাসের কোনো এক মঙ্গলবার তারা আংটি বদল করবেন।

ইতিমধ্যেই এনগেজমেন্টের কার্ড অনন্যার মা তুলে দিয়েছেন জগন্নাথ ঠাকুরের কাছে। ভিডিওতে দেখা যায়, প্রথম আমন্ত্রণপত্র যাচ্ছে ঠাকুরের সিংহাসনে।

দুই পরিবারই শিলমোহর দিয়েছে অনন্যা-সুকান্তের প্রেমে। সুকান্তর কলকাতার ফ্ল্যাটে থাকা, বিভিন্ন ট্যুর, এমনকি অনন্যার বাড়িতেও অবাধ যাতায়াত। এর আগে এনগেজমেন্টের ঘোষণা করে ডিসেম্বর মাসে জানান, এনগেজমেন্ট হলেও, বিয়েটা এখন হচ্ছে না!’

জানা যায়, বড়বোনের বন্ধুকেই মন দিয়েছেন অনন্যা। সুকান্ত ছিলেন অনন্যার বড় বোন অভিনেত্রী অলকানন্দা গুহর বন্ধু। আর অলকানন্দাই বোনের ঘটকালি করেছেন। ১৮ পেরনোর আগেই শুরুয়াত হয়েছিল এই প্রেমের। সেই সময় বয়স নিয়ে অনেকে কটাক্ষও করেছিল।

জানিয়েছিল, মাসখানেকেই ভেঙে যাবে এই সম্পর্ক। তবে তা হয়নি। নিন্দকদের মুখে ছাই দিয়ে, দুজনে সংসার বাঁধার দিকে আরও একধাপ এগোবেন আগামী মাসেই।

অনন্যা তার অভিনয় ক্যারিয়ার শুরু করেন কৃষ্ণকলি ধারাবাহিক দিয়ে। এখনো অনন্যাকে অনেকেই তাই চেনে মুন্নি নামে। এরপর তাকে মিঠাই ধারাবাহিকে পিঙ্কিজি-র চরিত্রে দেখা যায়। নজরে আসেন ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার, তুঁতে, কমলা ও শ্রীমান পথ্বীরাজ। মাঝে নার্ভ সিরিজেও কাজ করেন। আপাতত মিত্তির বাড়ি ধারাবাহিকে রয়েছেন তিনি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments