ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য ই-জেনারেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত তারিখ অনুযায়ী কোম্পানিটির আইপিও আবেদনের শেষ দিন আজ ১৮ জানুযারি। কোম্পানিটির আইপিও আবেদন ১২ জানুয়ারি থেকে শুরু হয়েছে। কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, গত বছরের ২১ অক্টোবর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৫তম নিয়মিত সভায় এ কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।
সূত্র মতে, আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যের ১.৫০ কোটি সাধারণ শেয়ার বিক্রি করে ১৫ কোটি টাকা তুলবে। যা দিয়ে বাণিজ্যিক স্পেস ক্রয়, লোন পরিশোধ, ডিজিটাল হেলথকেয়ার প্লাটফর্ম উন্নয়ন এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।
৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮২ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) রয়েছে ২০ টাকা ৫৬ পয়সা।
উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

































Recent Comments