মঙ্গলবার, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিজুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ৫০ লাখ ডলার
spot_img
spot_img

জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ৫০ লাখ ডলার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ৫০ লাখ ডলারঅর্থসংবাদ ডেস্ক১৩ জুলাই ২০২৬, ৮:৩০ অপরাহ্ণরূপালী
চলতি জুলাই মাসের প্রথম ১২ দিনে দেশে ১৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এ সময়ে প্রতিদিন গড়ে ১১ কোটি ৪ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে এসেছে।

সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি মাসের প্রথম ১২ দিনে দেশে এসেছে ১৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১০৭ কোটি ১০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগের মাসগুলোতেও রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী ছিল।

গত জুন মাসে দেশে এসেছে ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর আগে মে মাসে এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।

এ ছাড়া এপ্রিলে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মার্চে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে রেকর্ড গড়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।

এর আগে গত বছরের ডিসেম্বরে দেশে এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার প্রবাসী আয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments