বৃহস্পতিবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকবাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
spot_img
spot_img

বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের ওপর নতুন করে বিভিন্ন মাত্রার শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিজেদের অন্যতম প্রধান কয়েকটি বাণিজ্যিক অংশীদারের ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদন নিয়ে ‘সেকশন ৩০১’ তদন্তের পর এই শুল্ক আরোপ করা হচ্ছে।

এর আওতায় থাকা দেশগুলো হলো- বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন, চীন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, জাপান এবং ভারত।

বিভিন্ন দেশ ও পণ্যের ক্ষেত্রে আলাদা আলাদা শুল্কহার প্রযোজ্য হবে। সবচেয়ে বেশি হারে শুল্কের মুখে পড়েছে চীন, যার হার সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত, এরপরে ভিয়েতনামের সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত, এবং বাকিগুলোর ক্ষেত্রে ২০ বা ২৫ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে।

নতুন এই শুল্ক প্রস্তাবে বাংলাদেশের পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্কের সীমা নির্ধারণের কথা বলা হয়েছে। তবে বিদ্যমান বাণিজ্য চুক্তি ও আগের শুল্ক কাঠামোর কারণে বাংলাদেশের রপ্তানি পণ্যে প্রকৃত শুল্কের বোঝা ঠিক কতটা বাড়বে, সেটি এখনও পরিষ্কার নয়।বাংলাদেশ সংবাদ

তবে প্রেসিডেন্ট ট্রাম্প আগে যে শুল্কসীমায় সম্মত হয়েছিলেন, তার কারণে এসব শুল্কের কয়েকটি কার্যত কিছুটা কমে আসবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments