শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামিরপুরের বাইরে ছুটছে অনেকে
spot_img
spot_img

মিরপুরের বাইরে ছুটছে অনেকে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বাইরেও যে অনুশীলন করা যায়, তা প্রথম দেখিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স গত মৌসুমে। সাকিব-মাসকো একাডেমিতে প্রাক-টুর্নামেন্টের অনুশীলন সেশন রেখেছিল তারা। বসুন্ধরা হাউজিংয়ে রংপুর রাইডার্সের তো নিজস্ব মাঠই রয়েছে। বিপিএলের অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির এ সুবিধা না থাকলেও এবার তারা দেখিয়েছে ইচ্ছা থাকলে ঢাকার আশপাশে নিজস্ব ব্যবস্থাপনায় অনুশীলন করা যায়। চাইলে বিসিবির সহযোগিতা নিয়ে খুলনা, সিলেট ও চট্টগ্রামে নিজেদের ভেন্যুতে অনুশীলন করতে পারে দলগুলো।

কারণ এই ভেন্যুগুলোতে বিসিবির তত্ত্বাবধানে আন্তর্জাতিক স্টেডিয়াম রয়েছে। সেটা না করলেও দুর্দান্ত ঢাকা ছাড়া এবার ছয়টি দল ঢাকার বাইরে গিয়ে অনুশীলন করছে মাঠ ভাড়া নিয়ে। ফ্র্যাঞ্চাইজিদের এভাবে মিরপুরের বাইরে যাওয়ার কারণ অনুশীলনের সুযোগ-সুবিধা বেশি।

খুলনা টাইগার্স আবাসিক ক্যাম্প করছে সাভারের বিকেএসপিতে। প্রতিষ্ঠানটির কাছ থেকে মাঠ ভাড়া নিতে পেরে খুশি তারা। খুলনার কোচ তালহা যোবায়েরের মতে, ‘এখানে আমরা পুরো একটা মাঠ পাচ্ছি সার্বক্ষণিক। যখন খুশি অনুশীলন করতে পারছি। জিম, সুইমিংয়ের মতো সুবিধা রয়েছে। এককথায় আন্তর্জাতিক মানের সুবিধা নিয়ে অনুশীলন করতে পারছি। প্রাক-মৌসুমে ম্যাচ প্র্যাকটিসের দরকার হয়, এখানে নিজেরা ভাগ হয়ে ম্যাচ খেলতে পারছি। তবে মিরপুরে আমরা অনুশীলন করব ১৭ ও ১৮ জানুয়ারি।

ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে এবার বেশি আকৃষ্ট করেছে একটি বেসরকারি ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান ‘পিকেএসপি’। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স চার দিনের আবাসিক ক্যাম্প করছে এ প্রতিষ্ঠানে। ফরচুন বরিশাল প্রথম অফিসিয়াল অনুশীলন করেছে ঢাকার বাইরে। সিলেট স্ট্রাইকার্স আজ অনুশীলন রেখেছে পিকেএসপিতে। সব ধরনের সুযোগ-সুবিধা থাকায় নারায়ণগঞ্জের পুবেরগাঁওকে বেছে নেয় দলগুলো।

এভাবে নিজেদের মতো করে ভাড়া করা মাঠে অনুশীলনের কারণ জানাতে চাওয়া হলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যানেজার আহসান উল্লাহ হাসান বলেন, ‘মিরপুরে একাডেমি মাঠ পুরো প্রস্তুত না। একে তো জায়গা কম, অন্য পাশে ইনডোর শেডের কাজ চলছে। বিসিবি থেকে জানতে চেয়েছিল মাঠ লাগবে কিনা, আমরা না করে দিয়েছি। টুর্নামেন্ট শুরু হয়ে গেলে অন্য কথা। কারণ টুর্নামেন্টের আগে অনুশীলনে বেশি সময় লাগে। ম্যাচ প্র্যাকটিসের প্রয়োজন হয়। সাকিব-মাসকো একাডেমিতে সেটা ভালোভাবে করতে পারছি।

বিপিএলের এই মৌসুমে সবার আগে অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স। সাকিব আল হাসানের নেতৃত্বে বসুন্ধরায় সব ধরনের সুযোগ-সুবিধা কাজে লাগাচ্ছে তারা। বিপিএল শুরুর এক দশক পর ফ্র্যাঞ্চাইজিগুলোর নিজেদের উদ্যোগে অনুশীনের ব্যবস্থাকে স্বাগত জানান বিসিবি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম।

তিনি বলেন, ‘টুর্নামেন্টের প্রথম থেকেই এভাবে অনুশীলন হওয়া উচিত ছিল। সেটা করা গেলে এতদিনে অনেক ফ্র্যাঞ্চাইজি ঢাকার আশপাশে বা জেলা, বিভাগে একাডেমি বা মাঠ গড়ে তুলত। বসুন্ধরা ছাড়া কারও হয়তো মাঠ নেই। কিন্তু তারা যে ঢাকার বাইরে মাঠ ভাড়া নিয়ে অনুশীলন করছে, সেটা ভালো দিক। ভবিষ্যতে হয়তো দেখব, এক দল অন্য দলের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলছে। আমি আশা করব খুলনা, সিলেট, বরিশাল, চট্টগ্রামে ক্যাম্প হবে সামনে। এ রকম উদ্যোগ নেওয়া হলে অঞ্চলভিত্তিক বিপিএলের জাগরণ সৃষ্টি হবে।

দীর্ঘমেয়াদে ফ্র্যাঞ্চাইজি বরাদ্দ দেওয়া হলে ভালো কিছু হতেই পারে। বিপিএলে প্রথমবার প্রধান কোচের দায়িত্ব পাওয়া তুষার ইমরান ঢাকার বাইরে অনুশীলন করতে পেরে খুশি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments