ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত।
আজ ৩০ জুন ২০২৬ তারিখে হাইব্রিড পদ্ধতিতে সভাটি বিসিআইসি অডিটোরিয়ামে শেয়ারহোল্ডারদের সরাসরি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিতির সমন্বয়ে আয়োজন করা হয়।
স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটি এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রফিকুল হাসান সভায় সভাপতিত্ব করেন। স্বতন্ত্র পরিচালক কাজী মোস্তাক আহমেদ, এফসিএ, পরিচালক মো. হাসান খান এবং স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটি এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য মাহফুজা খানম সভায় উপস্থিত ছিলেন।
বিপুল সংখ্যক সাধারণ ও প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার সরাসরি উপস্থিতির পাশাপাশি; ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেও সভায় অংশগ্রহণ করেন। এছাড়াও স্বতন্ত্র পরিচালকবৃন্দ, উদ্যোক্তা পরিচালকবৃন্দ এবং স্বাধীন নিরীক্ষক সভায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ, গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. সাজ্জাদুর রহমান ভূঁইয়া, গ্রুপ কোম্পানি সেক্রেটারি মুন্সী আবু নাঈম ও সভায় উপস্থিত ছিলেন।
সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী গৃহীত হয় এবং সভায় উপস্থাপিত অন্যান্য প্রাসঙ্গিক এজেন্ডাও অনুমোদিত হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম





























Recent Comments