বৃহস্পতিবার, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকসৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি বিদ্রোহীরা
spot_img
spot_img

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি বিদ্রোহীরা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার সৌদি আরবের তায়েফ ও ইয়ানবু শহর লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি।

গণমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, সৌদি আরবের তায়েফ ও ইয়ানবু শহর লক্ষ্য করে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বৃহস্পতিবার চালানো এই হামলা প্রতিরোধ করা হয়েছে বলে জানিয়েছে সৌদি জোট।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, ‌‌‘‘সন্ত্রাসী হুথি গোষ্ঠীর এই উসকানিমূলক কর্মকাণ্ড ও লঙ্ঘন কঠোর হস্তে দমন করা হবে।’’

তবে আকাশে এসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ঘটনায় কোনও ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি মুখপাত্র মালিকি।

হুথিদের নতুন করে চালানো এই হামলার কয়েক ঘণ্টা আগে ইসলাম ধর্মের পবিত্রতম স্থান মক্কা নগরীসহ সৌদির একাধিক অঞ্চলে সম্ভাব্য বিপদের আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করা হয়। বৃহস্পতিবার দেশটির জাতীয় আগাম সতর্কীকরণ ব্যবস্থা ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম এই সতর্কতা জারি করে।

তবে সতর্কবার্তা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই তা তুলে নেওয়া হয়। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বলছে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হামলা চালানোর ঠিক আগমুহূর্তে সাধারণত এই সতর্কসংকেত সচল হয়ে ওঠে।

গত সপ্তাহে রিয়াদ অভিযোগ করে বলেছিল, ২০১৭ সালের পর প্রথমবারের মতো পবিত্র মক্কা নগরী লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর চেষ্টা চালিয়েছে হুথিরা। তবে হুথিদের ছোড়া ড্রোন গুলি চালিয়ে ভূপাতিত করা হয়। যদিও মক্কা নগরীতে হামলার চালানোর এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে হুথি।

এর কয়েক দিনের মাথায় ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠীটি কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো সৌদির রাজধানী রিয়াদে বড় ধরনের হামলা চালায়; যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments