মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকযুক্তরাষ্ট্রকে সংঘাতের মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারি গালিবাফের
spot_img
spot_img

যুক্তরাষ্ট্রকে সংঘাতের মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারি গালিবাফের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো আলোচনা বা পদক্ষেপের আগে ইরানের দেওয়া সাতটি শর্ত পূরণ করতে হবে বলে আবারও স্পষ্ট করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, এ বিষয়ে তেহরানের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। যুক্তরাষ্ট্রের হুমকি ও অবমাননাকর বক্তব্যকে দেশটির হতাশার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেছেন তিনি।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজে প্রকাশিত বক্তব্যে গালিবাফ বলেন, শত্রুপক্ষের যেকোনো পদক্ষেপের জবাব দিতে ইরান প্রস্তুত। শত্রু যদি কোনো ভুল হিসাব-নিকাশ করে, তবে আমরা সংঘাতের ভৌগোলিক পরিধি বা মানচিত্র বদলে দিতেও প্রস্তুত রয়েছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সাম্প্রতিক হুমকি ও বক্তব্যের জবাবে গালিবাফ এসব কথা বলেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্কট বেসেন্ট বলেন, ইরানের অবৈধ আর্থিক নেটওয়ার্ক ভেঙে দেওয়ার কার্যক্রম চালিয়ে যাবে মার্কিন অর্থ মন্ত্রণালয়। ‘সাপের মাথা গুঁড়িয়ে দেওয়া’ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সোমবার (২৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের দুই ডজনের বেশি মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান, আড়ালকারী কোম্পানি ও গুরুত্বপূর্ণ কর্মকর্তার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। ইরানের বৈশ্বিক ছায়া ব্যাংকিং নেটওয়ার্ককে লক্ষ্য করে এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে সাতটি শর্ত পূরণের দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে—ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা ইরানি অর্থ ছাড়, সব রণাঙ্গনে সংঘাত ও হামলা বন্ধ এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা। গালিবাফের বক্তব্য অনুযায়ী, এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে ইরানের অবস্থান অপরিবর্তিত থাকবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments