শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামাঠে নামা হলো না চলে গেলেন পরপারে: সিদ্ধার্থ শর্মা
spot_img
spot_img

মাঠে নামা হলো না চলে গেলেন পরপারে: সিদ্ধার্থ শর্মা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রস্তুতি নিচ্ছিলেন মাঠে নামার। বল হাতে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার। কিন্তু বল হাতে আগুন ঝরানো দূরের কথা, মাঠেই নামা হলো না সিদ্ধার্থ শর্মার। পারবেন না নামতে আর কোনো দিনই। মাঠে নামার আগে হঠাত্ অসুস্থ হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের হিমাচল প্রবেশের ক্রিকেটার সিদ্ধার্থ শর্মা।

ভদোদরার বিপক্ষে রঞ্জি ট্রফির ম্যাচ ছিল হিমাচলের। ম্যাচটি খেলার জন্য দুই দলের ক্রিকেটাররাই প্রস্তুতি নিচ্ছিলেন। এরই মধ্যে হঠাত্ অসুস্থ হয়ে পড়েন হিমাচলের ২৮ বছর বয়সি পেসার। মাঠ থেকে দ্রুতই তাকে ভদোদরার হাসপাতালে নেওয়া হয়। শুরু হয় চিকিত্সা। কিন্তু ডাক্তার-নার্সদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে যান সিদ্ধার্থ শর্মা। গণমাধ্যমকে মর্মান্তিক এই খবরটি দিয়েছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। সংস্থাটির সচিব অবনীশ পারমার জানিয়েছেন, দ্রুত হাসপাতালে নেওয়া হলেও সিদ্ধার্থকে বাঁচানো যায়নি। বমি করছিলেন তিনি, প্রস্রাব হচ্ছিল না। ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ায় কিডনিসহ শরীরের বেশ কয়েকটি অঙ্গ বিকল হয়ে যায় তার।

এই গত ২০-২৩ ডিসেম্বর এই রঞ্জি ট্রফিতেই ইডেন গার্ডেন্সে পশ্চিম বাংলার বিপক্ষে বল হাতে আগুনের স্ফুলিঙ্গ ঝরিয়েছিলেন সিদ্ধার্থ। নিয়েছিলেন রঞ্জিতে প্রথম বারের মতো ৫ উইকেট। এর পর আর মাঠে নামা হয়নি তার। মাঝে উত্তরাখন্ডের বিপক্ষে খেলতে পারেননি। অসুস্থতার কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে সুস্থ হওয়ায় ভদোদরার বিপক্ষে ঠিকই তাকে একাদশে রাখা হয়। কিন্তু ম্যাচ শুরুর আগে দুনিয়া ছেড়েই চলে যেতে হলো তাকে!

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments