ডেইলি শেয়ারবাজার ডেস্ক: খাওয়া-দাওয়ার পর শেষ পাতে মিষ্টি না পরলে বাঙালির যেন মন ভরে না। তবে আজকাল অনেকে এই খাবার এড়িয়ে চলেন। নানা রোগের শঙ্কা বাদেও ডায়াবেটিস রোগীদের জন্য এটি যেন বিষ। তবে মিষ্টি যে পুরোপুরি খারাপ তা বলা যাবে না। মিষ্টির কিছু ভালো গুণও আছে। আজ জানবো মিষ্টির ভালো গুণ সম্পর্কে।

আমাদের খাদ্য তালিকায় সচরাচর ঝাল, মশলাদার খাবার থাকে অনেক, এসব খাবার খাওয়ার পর সামান্য মিষ্টি খেলে অ্যাসিডিটির সমস্যা কমে। চিকিৎসকরা জানান, অতিরিক্ত অস্বাস্থ্যকর খাবার পাকস্থলী থেকে অ্যাসিডের ক্ষরণ বাড়ায়। মিষ্টি এই ক্ষরণ প্রশমিত করতে সাহায্য করে।
তবে ডায়াবেটিস হলে মিষ্টি একেবারেই খাওয়া যায় না এমন কোনো কথা চিকিৎসকরা বলেননি। রক্তে সুগারের মাত্রা গুরুতর না হলে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্দিষ্ট পরিমাণে খাওয়া যেতেই পারে। আবার বাড়িতে সাদা বা প্রক্রিয়াজাত চিনি বাদে অন্যান্য উপাদান দিয়ে মিষ্টি খাবার খাওয়া যেতেই পারে। তবে অবশ্যই পরিমিত মাত্রায়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


























Recent Comments